১:৫৭ অপরাহ্ণ
মাহদি সভাপতি, মুরাদ সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ড শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৫ জুন, মঙ্গলবার, বিকাল ৩ টায় নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক এইচ কে এম নোমান, তোফায়েল শাহ, মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক মইনুল ইসলাম মুন্না, সহ-অফিস সম্পাদক আব্দুল মুনতাছির খান ও সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম ও ২১নং ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি রাহেল আহমদ চৌধুরী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. মাহদি বিন আব্দুল আজিজকে সভাপতি, আবু তাইয়্যিব চৌধুরী মুরাদকে সাধারণ সম্পাদক ও সারওয়ার আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি মহসিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান ঈসা, সহ-সাংগঠনিক সম্পাদক মুত্তাকিন আহমদ রাহাত, প্রচার সম্পাদক নাজমুল আলম মিরাজ, সহ-প্রচার সম্পাদক তোফায়েল আহমদ তানিম, অর্থ সম্পাদক ইক্ববাল হোসাইন রাহেল কামালী, অফিস সম্পাদক আহসান হাবিব, সহ-অফিস সম্পাদক মাহদি হাসান সুমন, প্রশিক্ষণ সম্পাদক মো. সাকিবুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী মুরাদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাহমান সামাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারহান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহিম বখত শুভ, সদস্য- মাহদি হাসান জায়গীর্দার, আফসার আহমদ, গিলমান রুহুল, মানসাদ আহমদ, রুহুল আহমদ ও রফিকুল ইসলাম।