মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ জুলাই ২০ ২০
২:৪০ অপরাহ্ণ

প্রবীণ রাজনীতিবিদ এমএ হকের মৃত্যুতে এম আসকির আলীর শোক 

সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি,  সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী  ও জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়  উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ এমএ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক, নিখোঁজ এম ইলিয়াস আলীর অনুজ, বিএনপি নেতা এম  আসকির আলী I 
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জনাব এমএ হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত I ব্যক্তি জীবনে তিনি একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন I  সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে I তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদের এভাবে চলে যাওয়াটা অত্যন্ত দুঃখ এবং বেদনার I

মরহুম এমএ হকের মতো একজন প্রবীণ রাজনৈতিক  এবং সামাজিক ব্যক্তিত্বের এভাবে চলে যাওয়াটা সিলেটবাসীর জন্য একটা অপূরণীয় ক্ষতি রয়ে গেল l রাজনীতির বাইরে ও জনাব এম এ হক সাহেব একজন চমৎকার প্রকৃতির মানুষ ছিলেন I ব্যক্তিগতভাবে তিনি আমার কাছে বড় ভাই সমতুল্য ছিলেন l হক ভাইয়ের এভাবে চলে যাওয়াটা আমাদেরকে অত্যন্ত বেদনা গ্রস্ত এবং মর্মাহত করেছে l মরহুম জনাব এম এ হক সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীন যেন উনাকে  জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেন এই দোয়া করছি l পাশাপাশি জনাব হক সাহেবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং তার আত্মীয়স্বজন, গুণগ্রাহী দের প্রতি আমার গভীর সমবেদনা রইল l আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্যধারণের তৌফিক দান করেন l মরহুমের পরিবারবর্গের প্রতি আমার ভাবনা এবং দোয়া রইলো l আমিন l

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ