বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ মার্চ ২০ ২৪
১০ :৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘ, সিলেট এর উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ ও আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ নেছার আহমদ এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল ১৪ মার্চ রয়্যাল শেফ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ও বাংলাদেশ ব্যাংক হলুদ দলের কেন্দ্রীয় নেতা মোঃ জাবেদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ক্যাশ) মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সুভেন্দু কুমার দেব ও মোহাম্মদ আলী আকতার।

বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের নেতা মোঃ ইদ্রিস মিয়া, গুণসিন্ধু আচার্য্য, মোঃ ওসমান গণি, মোঃ শোয়েবুর রহমান জাবেদ, মোঃ তাহের মিয়া, সুবীর ধর, কাজী শাখাওয়াত হোসেন শাকিল, জাহেদা বেগম প্রমুখ।

বক্তারা বিদায়ী অতিথি মোঃ আক্কাছ ও মোঃ নেছার আহমদ এর দীর্ঘ কর্মময় জীবনের নানা স্মৃতি রোমন্থন করে কর্মচারী সংঘ ও হলুদ দলের জন্য তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ইফতারের প্রাক্কালে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদের মোয়াজ্জিন হাফেজ ক্বারী মোঃ জাকির হোসেন। ইফতারের পর বিদায়ী অতিথিদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ