শুক্রবার, এপ্রিল ১৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১৮ এপ্রিল ২০ ২৫
৭:৫৯ অপরাহ্ণ

কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে ইট চাপায় নি.'হত শ্রমিক, আ'হত চালকসহ দু'জন

মৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে ইটের চাপায় পরিবার একমাত্র উপার্জনকারী শান্ত মহালী (১৯) নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর চালক মামুন আহমেদ ও ইট ক্রয় করা মালিকের ছেলে অসীম রোজারিও।


ঘটনাটি ঘটেছে মদনমোহন পুর চা বাগানের খৃস্টান টিল্লা এলাকার পাহাড়ের গোড়ায়।

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর মদনমোহন পুর চা বাগানের খৃস্টান টিল্লার জন রোজারিও বাড়ির কাজের জন্য পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের গংগা নগর জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করা হয়।

বিকালে ব্রিকস ফিল্ডের ম্যানেজার তাদের দুটি গাড়ি দিয়ে ইট পাঠায় খৃষ্টান টিল্লায় জন রোজারিও এর বাড়িতে।

সামনের ট্রাক্টরে ছিল জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও ও শ্রমিক শান্ত মাহালী। ট্রাক্টর টি খৃষ্টান টিল্লার উচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেক ফেল করে ইঞ্জিন থেকে বডি ছিটকে পরে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে শান্ত মাহালী।

পেছনের গাড়ির লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে বের ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণেই সে ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাক্টর থেকে বডি আচড়ে পরলে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডোবায় পরে গিয়ে পড়ে। এতে ট্রাক্টরের চালক মামুন আহমেদ ও জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও আহত হলে তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে। মাধবপুর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবিদ আলী বলেন, ট্রাক্টর উল্টে হতাহতের বিষয়টি খবর পেয়ে কমলগঞ্জ থানাকে জানালে বিকাল ৫ টায় লাশ করে পুলিশ। এদিকে ছেলের এই অকাল মৃত্যুর সংবাদ শুনে তার মা অনিলা মহালী ঘটনাস্থলে গেলে এক হৃদয় বিদারক দৃশ্য ঘটে। এসময় মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ