জাতীয় ডেস্ক::
৬:০ ১ অপরাহ্ণ
সীমান্তে এবার বাংলাদেশি নারীকে গুলি করে হত্যা করল বিএসএফ
সীমান্তে এবার বাংলাদেশি এক নারীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হন।
বিএসএফ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে ভারতের ঢোকার চেষ্টা করছিল বেশ কয়েক জন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদের সতর্ক করে।
কিন্তু এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায় বিএসএফ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বগুলা হাসপাতাল ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিএসএফ জানিয়েছে, নিহত নারীর নাম সাহরন হালদার (৪৫)। তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।
এ ঘটনায় হাঁসখালী থানায় বিএসএফের পক্ষ থেকে একটি এফআইআর নথিভুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
নগরীর ১৮ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর
লক্ষ্যমাত্রা ২২ হাজার টনের বেশি: সিলেটে বোরো ধান…
রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি…
সিলেট কোর্ট পয়েন্টে দোকান মালিক সমিতি সিলেট জেলার…
ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃ'.ত্যু বার্ষিকীতে (বিপিজেএ) সিলেটের…
সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা
মোটরসাইকেলে এসে গ'লা্য় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিন'তাই
ব'জ্রপা'তের সময় মৃ'.ত্যু ঝুঁ'কি কমাতে ছাতকে লাফার্জহোলসিমের মাস…
সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির
সিলেটে সড়কে প্রাণ হারা'নো মর'দেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ