২:৫১ অপরাহ্ণ
বদরুল সভাপতি , আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারী
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিলেটের নির্বাচন
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-(বিএফএ) সিলেট জেলা শাখার নির্বাচন গত ১৩ মার্চ শনিবার অনুষ্টিত হয়। সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টার হলে জেলার অন্তর্গত বিভিন্ন ইউনিটের ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন বদরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন সামন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে হাজী সৈয়দ জাহিদ উদ্দিন এবং হাজী মো: হিরা মিয়া।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকী পদ সমূহে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, আব্দুল মতিন, মো: হারুনুর রশিদ, মো: রেনু মিয়া, মো: এস মশিউল করিম, যুগ্ম-সম্পাদক মো: বেলাল আহমদ, মো: ফরহাদ হোসেন, কোষাধক্ষ ওহিদুর রহমান, দফতর সম্পাদক জুনেদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক কাজী এনাম আহমদ, কার্যকরী সদস্য মো: আজির উদ্দিন খান, মো: লুতফুর রহমান, মো: শামছুল হক, মিফতাহুল ইসলাম চৌধুরী ও সৈয়দ মোয়াজ্জম হোসেন।
দিনব্যাপী অনুষ্টিত নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার বিএফএ কেন্দ্রীয় কমিটির পরিচালক আশরাফুর রহমান চৌধুরী এবং সহকারী নির্বাচন কমিশনার মো: আব্দুর রব ও মো: ছাদিক আহমদ।