মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ আগস্ট ২০ ২০
৮:৫৫ পূর্বাহ্ণ

বিএনপির নেতার মায়ের মুত্যৃতে সিসিক মেয়রের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট মহানগর শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দীকি খালেদের মাতা রুপিয়া বেগম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

নগরীর একটি হাসপাতালে করো উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। গতকাল ০৩(আগষ্ট ২০২০) তার শরিরে করোনা সনাক্ত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।    

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় আরিফুল হক চৌধুরী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানান।  

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ