৫:৪০ অপরাহ্ণ
সিলেট- শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিলেট- শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ৩ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় কদমতলী বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রপের উপদেষ্টা,সিলেট-শেরপুর-মৌলভীবাজার- শ্রীমঙ্গল লাইনে চলাচলকারী ননস্টপ এসএমএস সার্ভিসের সভাপতি, রাজনীতিবিদ হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দীর্ঘ একযুগ ধরে সিলেট থেকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-বাস ও মিনিবাস মালিক গ্রুপের বাস চলাচল করছে।
হবিগঞ্জ এক্সপ্রেস বাস পারমিটহীন সিলেট সডয়কে দাপিয়ে বেড়াছে শতাদিক বাস মধ্যে এই সডয়কে ৩টি বাস পারমিট আছে। অথচ হবিগঞ্জ এক্সপ্রেস পারমিটহীন বাস বন্ধ রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি । সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মান বজায় রাখতে মালিক ও শ্রমিকে যাএী সেবার মান ভালো রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সহ - সভাপতি সৈয়দ মৌরশ আলী, সহ সভাপতি মোক্তার আহমদ,মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সামছুদ্দিন বাবুধন, হাজী পারভেজ মিয়া,হাজী কয়েছ উদ্দিন,কার্যনির্বাহী সদস্য হাজী ফরিদুর রহমান,হাজী নুর মিয়া,সৈয়দ রৌশন আলী, শ্রী অরুন দেব,হাজী আফতাব উদ্দিন,নুর মিয়া,সৈয়দ রৌশন আলী,লয়লু মিয়া,রোটারিয়ান মো: নুরুল ইসলাম রুপন ,সুহেল আহমদ,দীপক চন্দ্র,মুজিবুর রহমান,শ্রমিক উপ পরিষদের চেয়ারম্যান বাবরু মিয়া,সেক্রেটারী ফরিদ মিয়া,সহ- সভাপতি নজরুল ইসলাম ,সহ সেক্রেটারী শাহান মিয়া,ক্যাশিযার আখতার হোসেন প্রমুখ।