বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ মার্চ ২০ ২৪
৭:৪৯ অপরাহ্ণ

আল কুরআন কারীমের খেদমতে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর অবদান অবিস্মরণীয়--আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী এমপি
ফুলতলী কমপ্লেক্স ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, আল কুরআন কারীমের খেদমত ও সহীহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত প্রচার ও প্রসারে শামসুল উলামা হযরত আল্লামা আবদুুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর অবদান অবিস্মরণীয়।

তিনি বলেন, সারা বিশ্বে ফুলতলী ছাহেব কিবলাহ (র.)Ñএর মুরিদিন-মুহিব্বীন রয়েছেন। আর তারা যেখানে থাকেন সেখানেই শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত প্রসারের কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রামাদ্বান।

এসময় তিনি সকলকে রামাদ্বানের মাহাত্ম্য কাজে লাগিয়ে আখেরাতের পাথেয় সংগ্রহ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, দ্বীনি কার্যক্রম প্রসারে ফুলতলী কমপ্লেক্স ঢাকা আগামী দিনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী এমপি গতকাল (২১ মার্চ ২০২৪) বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওস্থ ফুলতলী কমপ্লেক্স ঢাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফুলতলী কমপ্লেক্স ঢাকার পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আ. খ. ম আবু বকর সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক, কান ও গলা বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. কামরুল হাসান তরফদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোস্তফা মনজুর, নূরে মুহাম্মদিয়া (সা.) আলিম মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা লোকমান হাকীম, ডিবি মিরপুর বিভাগের এডিসি (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. নুরুল আমীন পিপিএম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ আনিসুর রহমান সরকার, র‌্যাব-১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার নোমান আহমদ পিপিএম, বিজিআইসির ডাইরেক্টর আলহাজ্জ মানিক মিয়া, বাংলাদেশ সুপ্রীমকোটের বিশিষ্ট আইনজীবি সৈয়দ আমিনুল ইসলাম সাজী, শাহনূর প্রোপার্টিজ লিমিটেড-এর পরিচালক ইঞ্জিনিয়ার নাঈমুল হক খান ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল।

ফুলতলী কমপ্লেক্স জামে মসজিদের খতীব মাওলানা সাইফুল ইসলাম-এর পরিচালনায় বক্তব্য রাখেন লতিফিয়া কারী সোসাইটি ঢাকা জেলা সভাপতি আবু সাদেক মো. ইকবাল খন্দকার, নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুল্লাহ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইকরাম কুতুবী, সাধারণ সম্পাদক আহমাদ রায়হান ফারহী প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মোসলেহ উদ্দীন কাওছার, ঢাকা মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, মো: উবায়দুর রহমান শাহান, ঢাবি প্রচার সম্পাদক মহসিন আহমদ, দক্ষিণ গোড়ান এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী সিরাজ উদ্দিন, মির্জা আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার আবুল কাশেম ভূইয়া, আব্দুল কুদ্দুছ কাফী, কাজী শাহ আলম, দারুল হাবিব হিফযুল কুরআন মাদরাসা ঢাকার প্রধান শিক্ষক হাফিয মাওলানা ফখরুল ইসলাম, ফুলতলী কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহীদ আহমদ, মাওলানা দিলোয়ার হোসেন, মইনুদ্দিন সরদার, জাহাঙ্গীর আলম, হাফিয আব্দুল্লাহ, হাফিয কারী হোসাইন আহমদ, বাপ্পী মন্ডল ও সিদ্দিকুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ