শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৬ ফেব্রুয়ারী ২০ ২৩
৮:২৭ অপরাহ্ণ

আল্লাহর প্রতি নিজেকে সমর্পনের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ পাওয়া যায় ----মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়’র নবীনবরণ

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও হাইকোর্ট মাযার মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, মানুষের জীবন ক্ষণিকের। এই জীবনে সবকিছু অর্জন করতে হবে এমনটা নয় বরং অনেক সময় না পাওয়াই প্রাপ্তি হয়ে যায়।

নিজের প্রচেষ্টার মাধ্যমেই সফলতা অর্জিত হয় না বরং নিজের প্রচেষ্টার পাশাপাশি সফলতা অর্জনের জন্য প্রয়োজন আল্লাহর অনুগ্রহ। আল্লাহর প্রতি নিজেকে সমর্পনের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ পাওয়া যায়। মেধা মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি নিয়ামত। এটাকে তাই যথাযথভাবে কাজে লাগাতে হবে।

পড়ালেখা ও পেশাগত জীবনে শুধুমাত্র অধ্যয়ন ও কাজের নিজেকে বিলিয়ে দেওয়ার পাশাপাশি আল্লাহর জিকিরে সময় দেওয়া প্রয়োজন। এর মাধ্যমে আল্লাহ বান্দাহর প্রতি সহায় হোন। যারা নাস্তিক্যবাদের চর্চা করে ইবাদাতের কোন উদ্দেশ্য না থাকা সত্ত্বেও তারা দুনিয়াবি প্রয়োজনে আলোচনায় বসতে পারলে আমরা তো আল্লাহর জন্য কাজ করছি, তাহলে আমরা কেন এরকম আলোচনায় বসবো না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাসাউফকে ব্যবসার মাধ্যম বানিয়েছে, তালামীযে ইসলামিয়া সেই পথ থেকে ছাত্রসমাজকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে চলেছে।

১৬ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনস্থ একটি অভিজাত কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইকরাম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- র‌্যাব-১ এর পরিচালক নোমান আহমদ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মুহিবুর রহমান, সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, রূপালী ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহমুদুর রহমান ও সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, কেন্দ্রীয় সদস্য উবায়দুল্লাহ শাহান, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাপ্পী, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ রাব্বানী, প্রচার সম্পাদক রায়হান আহমদ, অর্থ সম্পাদক আহবাব হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক আফরাজ আল মাহমুদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কালিমুল্লাহ মোহাম্মাদ রায়হান, আহমাদ রায়হান ফারহী, দেলওয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, ইকরাম হোসেন, আব্দুল বাছিত, মতিউর রহমান, হোসাইন আহমেদ, হাবিবুর রহমান আল হাসান ও শামসুল আরেফিন সাহান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ