১২:১২ অপরাহ্ণ
সিলেট জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যান সংস্থার মতবিনিময় সভা
সিলেট জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যান সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ অক্টোবর রাতে মদিনা মার্কেটস্থ মালিক ম্যানশনে সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যান সংস্থার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামিউল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলহাজ্ব মখলিছুর রহমান কামরান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য নাজমুল আলম রোমেন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য বাবুল আহমদ, সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য সমাজ সেবক মো. মাসুক মিয়া আশিক, বৃহত্তর মদিনা মার্কেট ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য মো. আলী আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. মতিন মিয়া, সহ-সভাপতি সৈয়দ মো. আল আজিজ, সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, মো. লিটন মিয়া, কোষাধ্যক্ষ মো. উসমান ব্যাপারি, দপ্তর সম্পাদক মো. দুলাল হোসেন দুলাল, প্রচার সম্পাদক মো. রবিউল আউয়াল, সহ-প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ক্রিয়া ও দর কষাকষি সম্পাদক নান্টু পাল, তথ্য ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. জামাল মিয়া, ধর্ম সম্পাদক রাসেল মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. লিটন, নির্বাহী সদস্য মো. বাবলু খান, মো. মোজ্জাম্মেল হক, মো. হোসেন ব্যাপারী প্রমুখ।