বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ জানুয়ারী ২০ ২৪
৯:৪৩ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের শীতবস্ত্র (লেপ) বিতরণ

সিলেটের সর্বজন পরিচিত আর্তমানবতাবাদী সামাজিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন এলাকার শীতার্ত গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরন অব্যাহত রয়েছে ।

শনিবার (১৩ জানুয়ারী) বিকালে ২য় দিনের মতো ট্রাষ্টের বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সুরমার মোগলাবাজারস্হ রেবতীরমন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ট্রাষ্টের প্রধান পৃষ্টপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আব্দুল মোমিনের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ সেবুল ইসলাম, নির্বাহী সদস্য ও দক্ষিন সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, দক্ষিন সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ শরিফ আহমেদ,ট্রাষ্টের নির্বাহী সদস্য মইনুল ইসলাম মঞ্জুর, নিজাম উদ্দীন, সুরঞ্জিত দাস, শাহজাহান আহমেদ, শহিদুল ইসলাম,সোহেল আহমেদ, সমাজকর্মী আব্দুস ছাত্তার সহ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ