বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ আগস্ট ২০ ২৪
৭:২১ অপরাহ্ণ

যুক্তরাজ্যে কভেন্ট্রি গ্রীষ্ম মেলা সম্পন্ন

সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে এর উদ্যোগে কভেন্ট্রি গ্রীষ্ম মেলা গত ১১ আগাস্ট রবিবার যুক্তরাজ্যের রেডলেনস্থ কভেন্ট্রি কমিউনিটি রিসোর্স সেন্টারে সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন হয়েছে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রীষ্ম মেলায় জনপ্রিয় কণ্ঠশিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

কভেন্ট্রি গ্রীষ্ম মেলা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হওয়ায় সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রবাসী সাব্বির আহমদ বলেন, সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র নেতৃবৃন্দের প্রচেষ্টায় সিলেট সহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের সরব উপস্থিতিতে কভেন্ট্রি গ্রীষ্ম মেলা সুন্দর, সফল ও সার্থক ভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও কভেন্ট্রি গ্রীষ্ম মেলা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ