বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ জুন ২০ ২০
৯:২২ অপরাহ্ণ

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে ব্রিটেনে শোকের ছায়া

সিলেটের জননন্দিত নেতা সিটি করপোরেশনের প্রথম মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে ব্রিটেনে বাঙালি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলমত নির্বিশেষে প্রতিটি বাঙালিই গত চারদিন ধরে সেখানে অবস্থানরত তার ছোট ভগ্নিপতি যুক্তরাজ্যের নর্থাম্পটন সায়ার করবী কমিউনিটির চেয়ারম্যান ও সাবেক বারা কাউন্সিলর ইউসুফ রাজা চৌধুরী সাদ’র বাসায় গিয়ে কামরান পরিবারের  খোঁজখবর নিচ্ছেন। সেখানেই অবস্থান করছেন তার ছোট ছেলে ইমরান আহমদ আদনান। 
ইউসুফ রাজা চৌধুরী সাদ জানান, যুক্তরাজ্যে মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ছোট ছেলে ছাড়াও তার দুই বোন মোছা: জুবেদা আহমদ ও মোছা: জুমেরা চৌধুরী বসবাস করছেন। কামরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গত রোববার থেকে যুক্তরাজ্য ছাড়াও স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েল্স-এর বাঙালি কমিউনিটির সদস্যরা তার বাসায় ভিড় করছেন। সেখানে গিয়ে তারা কামরানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। এসময় কমিউনিটির উদ্দেশ্যে ইউসুফ রাজা চৌধুরী সাদ বলেন, কামরান পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি তিনি জনতার হৃদয়ের মধ্যেই আছেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, আমাদের একজন প্রধান অভিভাবক ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির উপদেষ্টা আয়না চৌধুরী, কোষাধ্যÿ আবদুল খালিক, প্রিন্স সাদিক চৌধুরী, সেলিব্রেটি সেফ টিপু রহমান, নর্থাম্পটন আ’লীগের সভাপতি মোঃ রউফ, যুক্তরাজ্য আ’লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আ.স.ম মিছবাহ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ আলী প্রমূখ।
ইউসুফ রাজা চৌধুরী সাদ কান্না জড়িত কন্ঠে বলেন, ‘কামরান ভাই আমাকে ভগ্নিপতি হিসেবে নয় আপন ছোট ভাইয়ের মতো ¯েœহ করতেন। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’ তিনি জানান, মাটি ও মানুষের নেতা বদরউদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফেরাত কামনায় গত ১৫ জুন বাদ এশা স্থানীয় কমিউনিটির পÿ থেকে মসজিদের ইমাম হাফিজ আবদুল হাসিবের মাধ্যমে বিশেষ দোয়া মাহফিল করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ