৪:৫১ অপরাহ্ণ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ'র আলোচনা
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত আলোচনা সভা অনুষ্টিত ।
সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ইসমাঈল পাটওয়ারীর সভাপতিত্বে হাসপাতালের উপ -পরিচালক ডাঃ হিমাংশু শেখর দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন বীর মুক্তিযোদ্বা অধ্যাপক মৃগেন কুমার দাস চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ফজলুর রহিম কায়সার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া,সার্জারি বিভাগের রেজিস্টার ডা: ইসফাক জামান সজিব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মসুচি গত ১৭ মার্চ সকালে জাতিয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে দিনের শুরু হয় ।
ঐ দিন কেক কাটা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়া ,দোয়া ও মিলাদ মাহফিল এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই সব কর্মসুচিতে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের সর্বস্থরের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারিবৃন্দ।।