শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ অক্টোবর ২০ ২০
৩:৫০ অপরাহ্ণ

সিলেটে স্যানিটেশনে অসমতা দূরীকরণ বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার 

ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ার উদ্যোগে এবং উন্নয়ন সহযোগী টিম ইউএসটি ও ডাব্লিউএসএসসিসি এর সহযোগীতায় স্যানিটেশনে অসমতা দূরীকরণ বিষয়ক সিলেট জেলা পর্যায়ের সেমিনার অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ। 
সেমিনারে আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো: লায়েছ মিয়া তালুকদার। সেমনিারে বক্তারা বলেন, স্যানিটেশনের দিক দিয়ে সারা দেশের মধ্যে সুনামগঞ্জ জেলার অবস্থা খুবই শোচনীয়। সিলেট জেলা ও এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। স্যানিটেশনে অসমতা দূরীকরণে সরকারের সকল উদ্যোগকে কাজে লাগিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। সভাপতির বক্তব্যে আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ বলেন, সকল কমিউনিটির অংশগ্রহণে নিরাপদ পানি এবং স্যানিটেশনের উপর গুরুত্বারোপ করে সরকারের কার্যক্রমকে গতিশীল করা এবং শতভাগ স্যানিটেশনের আওতায় সকলকে নিয়ে আসাই হলো সেমিনারের মূল উদ্দেশ্য। এ সময় আরো বক্তব্য দেন সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনির হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ট্রেনিং কো অর্ডিনেটর নূরে হাবিবা শিপু, টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলী হোসেন, মহিলা ইউপি সদস্য শিরিন আক্তার ও আমিনা বেগম,। সেমিনারে সরকারী- বেসরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও আইডিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ