শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ ফেব্রুয়ারী ২০ ২৩
৯:৫৩ পূর্বাহ্ণ

নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার অভিষেক

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন বলেছেন, দেশকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমে জনশক্তি ও জনসম্পদ কে রক্ষা করা সম্ভব।

নদী দূষন রোধে সম্মিলিতভাবে সকলকে কাজ করতে হবে। তিনি ২০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার সভাপতি আদিল হোসেন এর সভাপতিত্বে ও কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমান প্রধান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার সাঈদ, সেক্রেটারি জেনারেল ইসলাম মাহমুদ, সিনিয়র সহসভাপতি মো. শাহেদুর রহমান শাহেদ, সহসভাপতি মাহবুবুর রহমান এরশাদ ও এড. শাহিনুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল্লাহ আল হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক এম. বাবর লস্কর, অর্থ সম্পাদক নাজমুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এ. শফি, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমদ, এপেক্স বাংলাদেশ জেলা-৪ গভর্নর এপে. এড. মো. জালাল উদ্দিন, জেলা-৪ সেক্রেটারী এপে. জামিল চৌধুরী প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ