৩:২৪ পূর্বাহ্ণ
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগর শাখার আলোচনা সভা
গতকাল ২০ অক্টোবর বাদ এশা হযরত শাহজালাল (রহ:) এর দরগা শরীফ মসজিদের সামনে লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা জ উ ম আব্দুল মুনাঈম মন্জলালী ছাহেব। শাখার সভাপতি মাওলানা জামিল আহমদের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক মাওলানা মারুফ আহমদ ও অর্থ সম্পাদক মাওলানা আব্দুশ শুকুরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, শাখার সহ-সভাপতি মাওলানা মাহবুব আহমদ নাঈমী।
শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত মাহফিলে এসময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা জাহাঙ্গীর আলম, টিভি গেইট মুহাম্মদিয়া মাদরাসার সহ সুপার মাওলানা সাজিদুর রহমান, কাদেরিয়া তৈয়্যিবিয়া হেলিমিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শামসুল ইসলাম নূরী , সিলাম চকের বাজার দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শামসুজ্জামান শমসের আলী , মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ খলিলুর রহমান, হাফিজ হাবিবুর রহমান ঈসাপূরী, মাহফিলে আরো উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি হাফিজ বিলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী হোসেন জায়েদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ ,অফিস সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সদস্য মাওলানা মুহাম্মদ আলী নুমানী, ক্বারী ইয়াছিনুর রহমান,হাফিজ নাসির উদ্দিন,ক্বারী নুরুল হক, প্রমূখ