বুধবার, মে ৬, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৬ জানুয়ারী ২০ ২১
৮:৪০ অপরাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৭৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬৮৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৯৭৮ জন।

মোট শনাক্ত ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১০২১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৮৯টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ