১২:৩০ পূর্বাহ্ণ
বিশ্ব মানবাধিকার দিবসে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন'র আলোচনা সভা
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের দক্ষিণ সুরমা শাখার সভাপতি মোহাম্মদ পংকি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তি যুদ্ধ ৭১'র এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর নির্বাহী সভাপতি এম এ হান্নান, নিউজ এ টুয়েন্টিফোর ডটকম'র সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী, ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম খালেদ, স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিনুল ইসলাম এ পি পি, মহিলা বিষয়ক সম্পাদিকা হেনা আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি কামরুল আলম অর্থ সম্পাদক মাসুদ কাজী সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, মাশুদ কাজী, লিটন মিয়া, শামিম আহমদ, ডাক্তার কামরুল আলম, আনোয়ার হোসেন জোবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি