শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০ ২০
৫:২৯ অপরাহ্ণ

সিলেট বিবেক পরিবারের মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে  গত ১৬ ডিসেম্বর সকাল ৮টায় সিলেট বিবেক পরিবারের পক্ষ থেকে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 

শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিবেক পরিবারের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সহ সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, সহ সাধারণ সম্পাদক প্রদীপ দেব, অধ্যাপক পৃথ্বিষ কান্তি ঘোষ, সহ কোষাধ্যক্ষ এপেক্সিয়ান জি.ডি রুমু, সদস্য স্বপন পাল চৌধুরী, শুভাকাঙ্খী পরমা সিংহ মজুমদার, সেঁজুতি পাল চৌধুরী প্রমুখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ