৮:০ ২ অপরাহ্ণ
আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী ও সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের মৃত্যুতে প্যারিসে দোয়া মাহফিল
১৬ আগস্ট ২০২৩, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বিতীয় ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জন্ম বার্ষিকী ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর মমতাময়ী মায়ের মৃত্যুতে প্যারিস বসবাসকারী জাতীয়তাবাদী পরিবার এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
যুবদল নেতা আহমদ মুহিব এর সভাপতিত্বে ও শেখ এমরান হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিল্টন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেলাল আহমেদ, সাবেক গোলাপ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সফল সাধারন সম্পাদক ও সিলেট জেলা বিএনপি সদস্য সেলিম আহমদ, সাবেক ছাত্রদল নেতা এবি সিদ্দিক বাবু, মুমিনুর রহমান মুমিন, খালেদ আহমদ, জাসাস ফ্রান্স শাখার সদস্য সচিব কবি সোহেল আহমদ, যুবনেতা তাজ উদ্দীন।
বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রদলের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এম.এ দিলোয়ার হোসেন। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন সামসুল। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবের আহমদ। সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল বাশার। এমসি কলেজ ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আলী হোসাইন। মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাছুম আহমেদ।
সিলেট মহানগর ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাসিম আহমদ রাফি। সিলেট মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ আলী রুবেল। সিলেট জেলা ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোবাচ্ছির আহমদ জহির।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা রায়হান আহমদ।সিলেট জেলা ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ জুনেদ, স্বেচ্ছাসেবক দল নেতা অপু, খালেদ মাহমুদ রানা, জামিল আহমেদ, আরেফিন বাবলু,রনি আহমদ প্রমুখ।