১০ :০ ৪ অপরাহ্ণ
সাইক্লোন, সিলেট'র ঈদ পুনর্মিলনী লেখকদের সান্নিধ্যে সময় কাটাতে পেরে ভালো লাগলো
সাইক্লোন, সিলেট এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান ২৫ এপ্রিল ২০২৩ সিলেট সিটি সেন্টার সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাইক্লোন সভাপতি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বন্দরনগরী মার্শাই প্রবাসী লেখক ও্ কমিউনিটি নেতা সোহাইল আহমদ সুহেল।
সাইক্লোন, সিলেট এর সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল,কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, কবি জাহেদুর রহমান চৌধুরী, কবি নাজমুল আনসারী, কবি লিপি খান, ছড়াকার কামরুল আলম,কবি মামুন হোসেন বেলাল, সংগঠক জমিরুল ইসলাম কয়েস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোহাইল আহমদ সুহেল বলেন দীর্ঘদিন প্রবাসে বসবাস করলেও মন সবসময় দেশের স্বজন পরিচিতজনদের খুঁজে। আজ প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক সংগঠকদের সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পেরে খুবই ভালো লাগলো। লেখকদের কল্যানে সাইক্লোন লেখক ট্রাস্ট গঠনের উদ্যোগের প্রশংসা করে বলেন তিনি বলেন এতে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও সাইক্লোন সিলেট এর সকল মানবিক সহায়তার কার্যক্রমেও তিনি সবসময় সম্পৃক্ত থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। সভাপতির বক্তব্যে জাবেদ আহমদ সংবর্ধিত অতিথি কমিউনিটি নেতা সোহাইল আহমদ সুহেল এর প্রশংসা করে বলেন প্রবাসে থেকেও তিনি দেশের পিছিয়ে পড়া মানুষদের কথা ভুলে যাননি।
সেখানের কমিউনিটির লোকদের সংগঠিত করে নিজ দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন।