১১:০ ৬ অপরাহ্ণ
সাইক্লোন সিলেট'র ঈদ পুনর্মিলনী ও ২৪৬তম সাহিত্য আসর
সাইক্লোন, সিলেট এর আজ (৩মে,২০২৩) সন্ধ্যায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও ২৪৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধে রাণীগঞ্জ গণহত্যায় শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান যুক্তরাজ্য প্রবাসী লেখক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য জনাব মোঃ আকবর হোসেন।
সাইক্লোন, সিলেট এর সভাপতি জাবেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনাত্তোর অবিভক্ত সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মদন মোহন কলেজ ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা লেখক বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট কবি, কলামিস্ট ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরু, সাইক্লোন, সিলেট এর প্রাক্তন সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, সাইক্লোন, সিলেট এর সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন।
সাইক্লোন সিলেট এর নির্বাহী সদস্য সাংবাদিক ও গল্পকার তাসলীমা খানম বীথির পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, মোহাম্মদ আলী আকতার, আব্দুল বাতিন ফয়সল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল মুহিত, কবি প্রকৌশলী ইফতেখার শামীম, এডভোকেট এ,এন, আশালতা, কবি নাইমুল ইসলাম গোলজার, বিমান বিহারী বিশ্বাস, কবি মাজহারুল ইসলাম মেনন, কামাল আহমদ, মোঃ আব্দুল বাছিত প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত আফজাল আহমদ।