বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০ ২০
৫:৪২ অপরাহ্ণ

নিউইয়র্কে 'ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন'নামে ভিন্ন ধর্মী সংগঠনের আত্মপ্রকাশ

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ:: নিউইয়র্কে "ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন" নামে ভিন্ন ধর্মী একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আমেরিকান স্বপ্ন পূরণের উপযোগি কর্মসূচি নেয়ার প্রত্যয়ে গঠিত নয়া এ সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান।
নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল বিরায়ানী হালাল চায়নিজ সাইডওয়াক ক্যাফে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে "ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলি গার্ডেন"র নাম চূড়ান্তকরণ, ১১ সদস্যের কার্যনির্বাহী এবং ৫ সদস্যের উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান, আবুল বাশার ও  মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: শামীম মিয়া, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিচালক মোঃ মামুনুর রশিদ, এমডি শরিফুল ইসলাম ও বেলাল হোসেন।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : হাবিব রহমান, আবুল হামিদ, দিদার চৌধুরী, সিরাজ উদ্দৌলা বাহার এবং মানিক মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরা সহ কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনটির নামের প্রশংসা করে এর কার্যক্রমও প্রশংসিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
নবনির্বাচিত কর্মকর্তারা বলেন, আমেরিকান স্বপ্ন পূরুণের উপযোগি কর্মসূচি সহ নানান সামাজিক কর্মকান্ডেও উদ্যোগী হবেন তারা।
 

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ