শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৩ নভেম্বর ২০ ২২
১১:৪৫ অপরাহ্ণ

তিতাসে সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন ভূঁইয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মফিজ উদ্দিন ভূঁইয়ার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি চেয়ারম্যান বাড়িতে মরহুম মফিজ উদ্দিন ভূইয়ার স্মরণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে মরহুম মফিজ উদ্দিন ভূঁইয়ার স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.মোয়াজ্জেম হোসেন মুন্সী, আক্তার ব্যাপারী,কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.তোফায়েল হোসেন খান,কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মনির হোসেন ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক মোস্তাক আহমেদ ভূইয়া,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া মানিক,উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য হেলাল ভূইয়া,সাংবাদিক কবির হোসেন,আমিনুল ইসলাম মনু মেম্বার,মজিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো.ইয়াসিন মিয়াসহ অগত মুসল্লীগণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ