সোমবার, জুন ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ অক্টোবর ২০ ২০
৭:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন

চা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম বেগবান করা এবং সংগঠনের কাজকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সংগঠকদের এক বৈঠক মালিনীছড়া চা বাগানে গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মুদি। সংগঠক অরুন মুদির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরাম সিলেট জেলার সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, রনেন সরকার রনি এডভোকেট। আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য- সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, লাংকাট লোহার, শেলী দাস, মনা গঞ্জু, বিশ^জিত মুদি, রাকেশ পাল, সজল গোয়ালা, জীবন রায়, অঞ্জুলি মুদি প্রমুখ। 

সভায় চা শ্রমিক প্রতিনিধিরা বলেন, বর্তমান করোনাকালীন সময়েও ১০২ টাকা মজুরিতে চা শ্রমিকরা অমানবিক জীবন পার করছে অথচ নতুন চুক্তি সম্পাদন হওয়ার কথা ছিল ২২ মাস আগে। একদিকে মালিকপক্ষের অবহেলা অন্যদিকে তার বিরুদ্ধে শ্রমিকদের সচেতন লড়াইয়ের অভাব এই দুই কারণেই বর্তমান অবস্থা দাড়িয়েছে। আবার শুধু চা শ্রমিক সেক্টরেই নই অন্যান্য শ্রমিক সেক্টরেও রাষ্ট্রের দায়িত্বহীনতা, গার্মেন্টস খাতে ব্যাপক অংশের শ্রমিক ছাটাই, পাটকল খাতকে বেসরকারীকরণে দিকে ঠেলে দেয়া এবং চিনি শিল্পকেও বেসরকারীকরনের দিকে নিয়ে যাওয়ার দিকে চক্রান্ত করছে সরকার। কিন্তু আশার দিক হলো সরকারের এই প্রক্রিয়ার বিরুদ্ধেও শ্রমিকরা তাদের ন্যায় সঙ্গত দাবীর ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। তাই বক্তারা বলেন, অবিলম্বেসকল সেক্টরের শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী মেনে নেওয়া, চা শ্রমিকদের নতুন চুক্তি সম্পাদন এবং চা শ্রমিক ইউনিয়নের ন্যায় সঙ্গত দাবী মেনে নেয়া, করোনাকালীন সময়ে চা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাগানে বাগানে এম.বি.বি.এস ডাক্তার নিয়োগ করা, চা বাগানের শিক্ষার্থীদের এবছরের বেতন ফি মওকুফ এবং বিনামূল্য শিক্ষা উপকরণ বিতরন করা, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা, শততম ২০ মে “চা শ্রমিক দিবস” রাষ্ট্রীয় ভাবে পালন এবং সবেতনে বাগান ছুটি ঘোষনা করার দাবী জানান।

সভায় সর্বসম্মতিক্রমে হৃদেশ মুদিকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ