বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ মে ২০ ২৩
৮:১৯ অপরাহ্ণ

সড়ক দূর্ঘটনায় নিহত রেজওয়ানের পরিবারের পাশে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

সম্প্রতি এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ ছাত্র রেজওয়ান আহমদের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারবর্গকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক পুণ্যভূমি'র প্রকাশক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

রবিবার (১৪ মে) বিকেলে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের টাকিরমুড়াস্থ নিহত রেজওয়ানের গ্রামের বাড়িতে গিয়ে তিনি তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এসময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, মানুষ মরণশীল। তারপরও কিছু মৃত্যু অনাকাঙ্খিত। যা আমাদের ভীষণ পীড়া দেয়। তেমনি এক মৃত্যু আমাদের ভাই রেজওয়ানের।

যে বয়সে রেজওয়ান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে, জীবনের ছক আঁকবে। এই বয়সেই সে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলো। এ মৃত্যু মেনে নেয়া বড়ই কষ্টদায়ক। প্রতিনিয়তই এভাবে সড়ক দূর্ঘটনায় আমরা আমাদের শত শত ভাই-বোনদের হারাচ্ছি।

তারপরও সবকিছুই নির্বিকার। চালক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা অতিযত্নের সাথে গাড়ি ড্রাইভ করলে সড়ক দূর্ঘটনা ক্রমশ হ্রাস পাবে। আমরা আর কোন রেজওয়ানকে হারাতে চাই না, এটাই আমার প্রত্যাশা।

পরে, ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী মৃত রেজওয়ানের পরিবারের সদস্যদের নিয়ে তার কবর জিয়ারত করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ১২ মে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের টাকিরমুড়া গ্রামের মকবুল আলীর ২০ বছর বয়সী ছেলে রেজওয়ান আহমদ সিলেট-সুলতানপুর সড়কে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

নিহত রেজওয়ান জালালপুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। মা, বাবা সহ ৪ ভাই ও ২ বোনের পরিবার ছিল তাদের। নিহত রেজওয়ান ছোটবেলা থেকেই তার নানাবাড়িতে বসবাস করতো। সে অত্যন্ত বিনয়ী, ভদ্র, শান্ত স্বভাবের ছেলে ছিল বলে তার পাড়া-প্রতিবেশীরা জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ