ড্রীম সিলেট ডেস্ক::
১০ :০ ৮ অপরাহ্ণ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে: ছাত্রনেতা দুলাল আহমদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ বলেছেন, দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারীদের দীর্ঘ সংগ্রাম এবং ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে।
ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যেমন মীরজাফর, ঘষেটি বেগমদের কারণে বাঙলা ব্রিটিশদের কাছে হাতছাড়া হয়েছিলো, তেমনি স্বাধীনতা যুদ্ধেও মীরজাফর, ঘষেটি বেগমদের প্রেতাত্মা এদেশীয় কিছু মানুষের উপর ভর করেছিলো।
দেশবিরোধী এসব রাজাকার, আল বদর, আল শামস বাহিনী পাকিস্তানি বাহিনীর সাথে নগ্ন আতাতের কারণে আমাদের স্বাধীনতা অর্জিত হতে কিছুটা দেরী হয়েছে কিন্তু স্বাধীনতা অর্জনে তারা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মীরজাফর, আল বদর, আল শামসদের উত্তরাধিকার এখনও এদেশে বিচরণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অবিসংবাদিত। তাঁর ডাকে এদেশের সাধারণ মানুষ, নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, আলেম-উলামা, জ্ঞানী-গুণী, ছাত্র-জনতা নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। বিশেষত স্বাধীনতা যুদ্ধে আলেমসমাজের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। কিন্তু বর্তমানে '৭১ এর স্বাধীনতা যুদ্ধে আলেম-উলামাদের অবদানকে খাটো করে বক্তব্য-বিবৃতি দিয়ে আলেমসমাজকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে দাঁড় করানোর হীন চেষ্টা ও চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
তিনি ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলিয়া মাদরাসা শাখা সভাপতি মো. আশিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু ও সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাওসুফের যৌথ সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির সভাপতি মো. মনজুরুল করিম মহসিন, সিলেট মহানগরীর সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সহ প্রচার সম্পাদক হোসাইন আহমদ, অফিস সম্পাদক শামছ উদ্দিন, সিলেট মহানগর আল ইসলাহ'র প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল হক, সিলেট (পূর্ব) জেলা অর্থ সম্পাদক লাবিবুর রহমান লাবলু, জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশন ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সহ সাধারণ সম্পাদক সাদিক আহমদ, শাবিপ্রবির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীম, জকিগঞ্জ উপজেলা সভাপতি আহমদ আল মনজুর, সিলেট মহানগর ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল হাসান শাকিল, ভাটেরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কুলাউড়া উপজেলা দায়িত্বশীল শামছুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক মো. ইমাদ উদ্দীন, সহ প্রচার সম্পাদক মো. আবু তাহের, অফিস সম্পাদক মাছুম বিল্লাহ, সদস্য আবুল হোসাইন, ইমরান হোসেন, রেদওয়ান আহমদ জসিম, নোমান আহমদ, নাছিম রাব্বানী, সাইফুর রহমান রাজু, মাহমুদুল হাসান জাহিদ প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কাতারে ৫ প্রবাসী নি.'হ'তের ঘটনায় মন্ত্রী আরিফুল হক…
কাতারে সড়ক দুর্ঘ'ট'নায় সিলেট কানাইঘাটের ৫ নি.'হ'ত
কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে তরুণের মৃ'.ত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবায়দা রহমানের ৫৪ তম…
সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
সাদাপাথর পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশ প্রধান
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি…
সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের…
কুলাউড়ায় জমি দখ'লের অভি'যোগে আওয়ামীলীগ নেতার বি'রুদ্ধে সংবাদ…
প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ…
যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ