১১:৪৬ অপরাহ্ণ
লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের অসহায় জনসাধারণের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে লালাবাজার ইউনিয়নের উত্তর ফরিদপুরে বাগান বাড়ীতে এলাকার অসহায় জনসাধারণের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদ, ৭এপিবিএন জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ ওবায়দুল্লাহ।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিণী জয়তুন হস্তশিল্প সেলাই প্রশিক্ষণ একাডেমী, জয়তুন বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের চেয়ারপার্সন মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে দক্ষিণ সুরমাসহ সিলেটের বিভিন্ন এলাকার ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
খাদ্যসামগ্রী হচ্ছে (চাল- ৯ কেজি, ডাল- ২ কেজি, পিয়াজ- ৩ কেজি, লবণ- ১ কেজি, সোয়াবিন তেল- ২ লিটার ও আলু- ৮ কেজি) মোট ৩৭ কেজি।
উল্লেখ্য, জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট" ২০০৯ সাল থেকে যেভাবে মানবতার কল্যানে করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আযহা" উপলক্ষে অসহায় হতদরিদ্র ৩ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছে।