শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৫ ফেব্রুয়ারী ২০ ২৩
৮:৪৫ অপরাহ্ণ

দক্ষিণ সুরমার তেতলিতে জনতা ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণ

দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের কৃষকদের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে জনতা ব্যাংক লিমিটেড, স্টেশন রোড শাখা, সিলেট কর্তৃক প্রধান কার্যালয়ের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে দক্ষিন সুরমার তেতলি ইউনিয়নে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে প্রান্তিক পর্যায়ের ১৩ জন কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরন করা হয়।

ঋণ বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।

অন্যান্যদের মধ্যে উপ‌স্হিত ছি‌লেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, জনতা ব্যাংক সিলেট এরিয়া অফিসের উপমহাব্যবস্থাক মুহাম্মদ এহতেশাম জলিল, বিভাগীয় কার্যালয় সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মনির আহমেদ, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ বলেন, কৃষকরা হচ্ছে এ অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে।জনতা ব্যাংক সব সময় কৃষকদর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ