বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২ ডিসেম্বর ২০ ২৩
১১:৩৬ অপরাহ্ণ

জকিগঞ্জে গ্রামীন সংস্থার উদ্যোগে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

জকিগঞ্জে গ্রামীন সংস্থার উদ্যোগে উপজেলার মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা হলরুমে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাও. সাদিকুর রহমান খাদিমানী।

গ্রামীন সংস্থার সভাপতি সাঈদ আহমদ জানান, পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৩ জন ছাত্র ছাত্রী অংশ নেয়।

এদের মধ্যে ৮ম শ্রেণীর ৫৩ জন ও ৯ম শ্রেণীর ৪৩ জন এবং দশম শ্রেণীর ৩৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ