রবিবার, জুন ২১, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
১৩ নভেম্বর ২০ ২১
২:২৫ পূর্বাহ্ণ

আ'লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল'কে শহীদ নুর হোসেন ব্লক যুক্তরাজ্য শাখার সংবর্ধনা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সংক্ষিপ্ত সফরে লন্ডন এসে পৌছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান শহীদ নুর হোসেন ব্লক যুক্তরাজ্য শাখা ও সাবেক ছাত্রলীগক নেতৃবৃন্দ। সংবর্ধিত অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সভানেত্রী শেখ হাসিনা জলবায়ু সম্মেলনে যোগদান বর্তমান বিশ্বের জন্য ইতিবাচক ধারার সূচনা করবে ।


তিনি আরো বলেন নেত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন তিনি সুচারুভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য তিনি সবাইকে দোয়া ও যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বৃহত্তর সিলেট অঞ্চলের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি আরও বলেন প্রবাসীরা বাংলাদেশে গেলে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন সে ব্যাপারে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ওয়াকিবহাল।এ ব্যাপারে যেকোনো সহযোগিতার জন্য শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সৈয়দ তাহমিমুল হক, আহাদ চৌধুরী বাবু, ফারুক আলী, সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, মকসুদ রহমান, আদিল ইসলাম, আশরাফুল ইসলাম, ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, আনিসুজ্জামান আজাদ, সৈয়দ মোস্তাক আহমেদ খোকন,  এনামুল হক রুহেল,  সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ,  ফখরুল ইসলাম মুধু, সেলিম আহমদ খান, মাহবুব আহমদ, দিপাংকর, মাসুক সরদার, আবুল খায়ের, স্বপন মিয়া প্রমুখ। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ