৫:২২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে প্রবাসী পরিষদের নয়া কমিটি ও অভিষেক
কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২০২৬-২৭ সালের নতুন কমিটি প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বাদ যোহর টুকের বাজারস্থ জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে টানা তৃতীয়বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতালি প্রবাসী দবির ওয়াহিদ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন কাতার প্রবাসী কামরান আহমদ। সব মিলিয়ে এবারের কমিটিতে ১৭৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। এর আগে প্রবাসী পরিষদের সহ-সভাপতি আবু জাফর দোলনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, পাড়ুয়া ফোরকানিয়া হাফিযিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ফখরুল ইসলাম মাসরুর, পাড়ুয়া বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, নুরুল আমিন, পরিষদের সহ-সভাপতি রফিকুল তালুকদার, কোম্পানীগঞ্জ উপজেলা যুগান্তর প্রতিনিধি সোহরাব আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, সালাউদ্দিন রানা, এমরান আহমদ, মাহফুজ আহমদ হালকার প্রমুখ। পরে প্রবাসীদের মঙ্গল ও সাফল্য কামনায় মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির।