শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ জানুয়ারী ২০ ২৩
৪:৪৬ অপরাহ্ণ

সিলেটস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির মেধাবৃত্তি প্রদান

সিলেটস্থ বৃহত্তর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সিলেট সদর উপজেলার আলী বাহার চা বাগানে দিনব্যাপী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

এতে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি ক্যাটাগরীর ৩০ জনকে লক্ষাধিক টাকার এই বৃত্তি দেয়া হয়। পরে সমিতির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক সদস্য এতে অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মিজানুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ উদ্দিন ও অধ্যাপক ড. নিয়াজ আহমদ, সিলেট গ্যাস ফিল্ডের জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফারুক হোসেন, সিলেট গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার নিপুণ চন্দ্র সমাদ্দার ও খন্দকার জুনায়েদ হোসেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক খন্দকার মাহবুবুর রহমান, সিলেট বেতারের উপপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম ও সঞ্জয় সরকার, শাহজালাল সার কারখানার কর্মকর্তা নিপুণ চন্দ্র মল্লিক ও আবুল কালাম, শাহপরাণ থানার ইনচার্জ মনির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র দাস, অধ্যাপক উত্তম কুমার সরকার, ডা. মনির হোসেন, মফিজুর রহমান প্রিন্স, মোস্তাফিজুর রহমান জাকির, মো. মিজানুর রহমান, রফিকুল ইসলাম বাদল ও মো. খবির উদ্দীন আকন এবং মো. মুন্না।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ