বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩ আগস্ট ২০ ২৩
৯:৪৯ অপরাহ্ণ

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে জিডিএফ’র অভিনন্দন

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র নেতৃবৃন্দ।

২ আগস্ট বুধবার দুপুর সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিয়ময় কালে জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ, শিক্ষক মোঃ বায়জিদ শিপন, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক, সুপার ভাইজার রায়হান খান সহ শিক্ষার্থীবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান বলেন, ফটো সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা।

জীবনের ঝুঁকি জেনেও ফটো সাংবাদিকগণ সাহসিকতার সাথে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের গতিশীল কার্যক্রমের মাধ্যমে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ