১০ :৪০ অপরাহ্ণ
-----দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দেশের বর্তমান বুদ্ধিজীবীদেরকে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহবান
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, এখন বিভিন্ন মহলে বুদ্ধিজীবীরা বিভক্ত। কিন্তু ৭১ এর স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে দেশের ন্যায় আদর্শের প্রতি বুদ্ধিজীবীরা ঐক্যবদ্ধ ছিলেন। যার জন্য তারা দেশের স্বার্থে প্রাণ দিয়েছেন। বর্তমান বুদ্ধিজীবীদেরকে সত্য ও ন্যায়ের লক্ষ্যে দেশের এক অন্যতম প্রধান সমস্যা বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জীবনের ঝুকি নিয়ে অগ্রসর হওয়ার মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সম্মান প্রদর্শন জাতি এই মুহুর্তে এটাই কামনা করে। পাশাপাশি সর্বগ্রাসী দুর্নীতিবাজ, অর্থ প্রচারকারী ও ঋণ খেলাপীদের বিরুদ্ধে নতুন গণসংগ্রাম গড়ে তোলার জন্য বুদ্ধিজীবীদের প্রতি আকুল আহবান জানান। তিনি দেশের কওমী মাদরাসার অন্যতম খ্যাতনামা আলেমে দ্বীন মাওলানা নুর হুসাইন কাসেমী, সিলেটের অন্যতম ছড়াকার কবি আব্দুল বাছিত এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উত্তর জিন্দাবাজারস্থ শহীদ ডা. সামছুদ্দিন স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পণ পূর্বে এক শোক শুভ যাত্রায় সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সমবায় বিষয়ক সম্পদক এম.এ লাহিন, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, আমিরুল হোসেন চৌধুরী আমনু, মুক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার প্রমুখ।