৬:০ ২ অপরাহ্ণ
জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমেরিকা প্রবাসী সিলেটের দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব ময়নুল হক চৌধুরী হেলাল এর যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেছে জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। সম্প্রতি পুর্ব লন্ডনের সালমন লেইনের একটি হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপত্তিত করেন সংঘটনের প্রধান উপদেষ্টা আজিজ চৌধুরী। শুরুতেই পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন সংঘটনের কোষাধ্যক্ষ আছাব মিয়া সেজু। জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কামাল আহমেদ এর শুভেচ্ছা বক্তব্য মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি হোসেন আহমদ, সিনিয়র সহ-সভাপতি অয়েছ আহমদ, লোকমান আহমদ সহ-সভাপতি আবদুল সাজ্জাদ আওলাদ, দেলোয়ার হোসেন মস্তফা, শাহাজান শিকদার, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আব্দুল মুকিত, সিলেট প্রেসক্লাব এর সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ । সভায় যোগদান করতে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত জালালপুর ইউনিয়নবাসী এসে উপস্তিত হন।
সভায় উপস্তিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে একটি ঐতিহ্যবাহী সংগঠন । সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে আমরা এই সংগঠনের সদস্য হতে পেরে অত্যন্ত গর্বিত। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সকলের কাছে আমি চির কৃতজ্ঞ এ সুন্দর আয়োজনের জন্য। জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এলাকার আর্থসামাজিক উন্নয়ন স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি আশা করব ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।
সভায় সংগটনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ময়নুল হক চৌধুরী হেলাল ও বাংলাদেশ থেকে আগত সাংবাদিক খালেদ আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সভায় আরো উপস্তিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাসান আল ইসলাম রাজন, সহ-কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম সায়েম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী রুবেল, সহ প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল হক, সহ-প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাদিক মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম, অফিস ও মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ আবদুল আজিম, সহ-অফিস ও মেম্বারশিপ সেক্রেটারী সৈয়দ জামিল আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জনাব নাজমুল হক চৌধুরী কামাল, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, নিজাম উদ্দিন।আবদুস শহীদ,কামাল আহমদ,শাহ মোহাম্মদ আব্দুল হাফিজ,সাবুল আহমদ, জাবের আহমদ, হুমায়ুন আহমেদ,খলিলুর রহমান,সৈয়দ মোহাম্মদ সাজু,কামরুল হক, সহ জালালপুর ইউনিয়ন বাসি এবং জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সকল সদস্য বৃন্দ। বিজ্ঞপ্তি