মঙ্গলবার, জুন ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ ফেব্রুয়ারী ২০ ২৪
৮:৪৫ অপরাহ্ণ

বাবুল আলীর স্বস্ত্রীক দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাবুল আলী স্বস্ত্রীক দেশে আগমন উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রাস্টের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম তালুকদার, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম সামাদ, মানবাধিকার কর্মী সাবিনা আক্তার, হাওয়া বেগম, সুমা বেগম, সুনিয়া আক্তার, আয়েশা বেগম, সাংবাদিক রুবেল আহমেদ, জুবায়ের আহমেদ সার্জন প্রমুখ।

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, তাদেরকে রেমিট্যান্স যুদ্ধা হিসেবে বিবেচিত এবং যথাযথ সম্মান প্রদানে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ