১০ :১৫ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে বাংলাদেশ বেতারের মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা
সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত রোববার কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রমণে আসেন বেতার মহাপরিচালক।
সাদা পাথর হোটেল এণ্ড রিসোর্টে অবস্থানকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার সভাপতি মোঃ চাঁন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক, উপ- আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাস, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সিলেট বেতার আধুনিকায়ন প্রকল্পের পরিচালক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
এসময় বেতার মহাপরিচালক সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শ্রোতা ক্লাব ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।