বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ জুন ২০ ২৩
১১:০ ১ অপরাহ্ণ

ছাত্র সমাজই জাতির ভবিষ্যৎ কর্ণধার -----এম শামছ উদ্দিন
সিলেট মহানগরীর এম.সি কলেজ তালামীযের অভিষেক সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সহ সভাপতি এম শামছ উদ্দিন বলেন, ছাত্র জীবনের অর্জিত শিক্ষাই মানুষের ভবিষ্যৎ পথ চলার গতি নির্ধারণ করে। ছাত্ররাই এ জাতির ভবিষ্যৎ কর্ণধার। আজকের ছাত্ররাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিচারক, শিক্ষক, প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসক।

দেশ ও জাতি আগামী দিনে তাদের যোগ্য নেতৃত্বেই পৃথিবীতে উচ্চাসন লাভ করবে। সুতরাং দেশ ও জাতিকে ইসলামী আদর্শে গড়ে তুলতে তালামীযের ইসলামিয়ার দায়িত্বশীলদের সর্বদিক থেকে যোগ্যতা অর্জনের পাশাপাশি আল্লাহর রাস্তায় আত্মদানের মানসিকতা অর্জনের প্রতি মনোযোগী হতে হবে। ৯ জুন, শুক্রবার, বাদ জুমুআ নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন মুরারিচাঁদ কলেজ (এম.সি) শাখা আয়োজিত ২০২৩-২৪ সেশনের অভিষেক অনুষ্ঠান ও সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ। শাখা সভাপতি আলবাব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ওমর এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, এম.সি কলেজ তালামীযের সাবেক সভাপতি আহমদ শরিফ, মাহবুবুল হাসান জুয়েল, শুয়েব আহমদ ও কাওছার আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি রুহেল আহমদ, ওয়ালীউল্লাহ নোমান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, মাশহুদ আহমদ, ছালিম উদ্দিন, প্রচার সম্পাদক মো: আসির উদ্দিন, সহ প্রচার সম্পাদক সায়েম মিয়া, শুয়াইবুর রহমান আদিল, অর্থ সম্পাদক আবু সাইদ মো: ইব্রাহিম, অফিস সম্পাদক আবু সালেহ মামুন, সহ অফিস সাইদুল ইসলাম মামুন, প্রশিক্ষণ সম্পাদক শাহেদুর রহমান নাবিল, সহ প্রশিক্ষণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আখলাক হোসাইন ফরহাদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান রিয়াদ, হাফিজুর রহমান কামরান, সদস্য- খায়রুল ইসলাম আবিদ, মহসিন মিয়া প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ