৭:৩০ অপরাহ্ণ
বিশ্বনাথে হাজী সবুর আলী দম্পতি পরিবারের পক্ষ থেকে কম্বল বিতরণ
বিশ্বনাথে মরহুম হাজী ইরশাদ আলীর পুত্র হাজী সবুর আলী ও শিরিন চৌধুরী আলী পরিবারের পক্ষ থেকে ৫শ অসহায় গরিব শীতার্থ মানুষে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
পহেলা জানুয়ারি ২৩ইং শনিবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজার হলিচাইল্ড স্কুলে আনুষ্ঠানিক ভাবে এবস কম্বল বিতরণ করা হয়। প্রবীণ মুরব্বি খলিলুর রহমানের সভাপতিতে ও হলি চাইল্ড স্কুলের শিক্ষক আতিকুর রহমানের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, স্থানীয় মেম্বার জামাল আহমদ, শিক্ষক রেন্টু আলী ও দম্পতি পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহেদ আহমদ শিমু।