২:০ ৩ অপরাহ্ণ
চন্ডিপুল আইইএলটিএস কর্ণারে সনদপত্র বিতরণ
সিলেটের জনপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আইইএলটিএস কর্ণার চন্ডিপুল শাখার শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মো: হেলাল আহমেদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আহমদ বলেন, উচ্চশিক্ষা বা চাকরির উদ্দেশ্যে উন্নত বিশ্বে গমনেচ্ছুদের স্বপ্নপূরণে আইইএলটিএস কর্ণার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় নিজেকে দক্ষ করে তুলতে পারবে। যা তার নিজের জীবনের পাশাপাশি দেশকে একটি উন্নত দেশে পরিনত করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, সাবেক ইউপি সদস্য সিরাজ আহমদ , কিবরিয়া আহমদ অপু, সমাজসেবী আনছার আহমদ, রাসেল আহমদ, শামীম হোসেন শশী,পারভেজ আহমদ।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মাসুম আহমদ, মাহবুবুর রহমান, রনি মিয়া,মিশাল আহমদ সহ শিক্ষার্থীরা। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, চন্ডীপুল আইইএলটিএস কর্ণারের পঞ্চম শাখার যাত্রার শুরু থেকে শিশু, তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ সব ধরনের পেশাজীবীরাই এ সেন্টার থেকে ইংরেজি ভাষার উপর বিভিন্ন কোর্স সম্পন্ন করছেন।