বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৮ মার্চ ২০ ২১
৩:৪৮ অপরাহ্ণ

বিবিদইল গ্রামবাসী কর্তৃক ফয়ছল খানকে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং লালাবাজার ইউনিয়নে বিবিদইল গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে সাবেক মেম্বার লালাবাজার ইউনিয়নের জনপ্রিয় ব্যাক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ কামরুজ্জামান খাঁন ফয়সল কে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে।

গত ৫ মার্চ শুক্রবার রাতে খান বাড়ীতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী বিবিদইল গ্রামের কৃতি সন্তান আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁন)।

যুব সংগঠক শামসুল ইসলাম এর পরিচালনায় সভায় সভাপতির বক্তব্যে খোঁকা খাঁন দলমতের উর্ধ্বে উঠে সৎ, যোগ্য প্রার্থী হিসেবে ফয়সল খাঁন সাহেবকে চেয়ারম্যান পদে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

সভায় গ্রামের সর্বস্তরের জনগনের সর্বস্মতিক্রমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামের পক্ষ থেকে কামরুজ্জামান খাঁন ফয়সল কে প্রার্থী হিসেবে ঘোষনা করা হয় । চেয়ারম্যান প্রার্থী ফয়ছল খাঁন বলেন, আমাকে আমরা গ্রামের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ঋন আমি কোনদিন শুধ করতে পারবো না আমার জন্য সবাই দোয়া করবেন আর চেয়ারম্যান নয় আপনাদের সন্তান হিসেবে আমাকে একটিবার আপনাদের খেদমত করার সুযোগ দিন। আমি সব সময় যেভাবে আপনাদের পাশে ছিলাম আগামীতেও আমাকে আপনাদের পাশে পাবেন, ইনশাআল্লাহ।

সভায় আরো বক্তব্য রাখেন বিবিদইল কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী ইউসুফ আলী, হাজী সুনাওর আলী, সাবেক মেম্বার আনহার মিয়া, সাবেক শিক্ষক নিরঞ্জন চন্দ্র নাথ, জগদীশ চন্দ্র নাথ,চাম্পা লাল দেব, বিশিষ্ট রাজনীতিবিদ দেলওয়ার হোসেন খাঁন রানা, আব্দুল মুকিত, আব্দুল বারী,জাহাঙ্গীর আলম, হাবীব হোসেন, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জুনেদ আহমদ।

যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছায়াদ আহমদ, আব্দুল হক, আব্দুল কাদির খাঁন কফিল, ক্রীড়া ব্যক্তিত্ব বুলবুল মিয়া, মুরাদ খাঁন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ