৯:০ ৮ অপরাহ্ণ
রোটারী ডায়নামিক ও মানবাধিকার সংস্থার কম্বল বিতরণ
পৃথিবীর বিভিন্ন দেশে রোটারিয়ানরা মানবতার কল্যানে কাজ করছে। যে কোন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাড়ানো রোটারীয়ানদের মূলমন্ত্র। রোটারীয়ানরা বিশ্বাস করে পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নেয়ার মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।
রোটারি ক্লাব অব ডায়নামিক ও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার,সিলেট এর যৌথ উদ্যোগে ও জে এমজি এয়ার কার্গো চেয়ারম্যান মনির আহমেদ এর সার্বিক সহযোগীতায় শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে রোটারীর সাবেক ডিষ্ট্রিক্ট গভর্নর ডা. মন্জুরুল হক চৌধুরী একথা বলেন।
২৬ জানুয়ারী শুক্রবার বিকালে নগরীর শাহী ঈদগাহ জে এমজি এয়ার কার্গো অফিস প্রাঙ্গনে পিপি নাজিম উদ্দিন শাহান এর সভাপতিত্বে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুল ইসলাম সেলিম এর স্বাগত বক্তব্যেও মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট গভর্নর ইলেক্ট এ এইচ এম ফয়সাল আহমেদ ।
রোটারিয়ান সাকিব আল হাসান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান লোকমান আহমেদ, রোটারিয়ান ইমতিয়াজ মালেক জগলু, রোটারিয়ান আলমগীর হোসেন, ইমতিয়াজ আহমেদ, রোটারিয়ান সুহের আহমেদ, লোকমান আহমেদ, শামীম আহমেদ, রোটারিয়ান আলিফ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি