বিশ্বনাথ প্রতিনিধি :
১২:১১ পূর্বাহ্ণ
বিশ্বনাথে গবাদিপশুর কৃমিমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত
সিলেটের বিশ্বনাথে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বিশ্বনাথের তত্তাবধানে গবাদিপশুর কৃমিমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ৩০ জন গবাদি পশুর খামারীকে বিনামূল্যে কৃমিনাশক বিতরণ করা হয়। এছাড়া একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করা হয়। সেখানে ১৪০জন গরু, ৬জন মহিষ, ২৪ জন ছাগল ও ৩০ জন ভেড়া পালনকারীকে বিনামুল্যে সরকারী ক্ষুরারোগের টিকা, কৃমিনাশক, ভিটামিন ও অন্যান্য ঔষধ বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা: মো: আমিনুল ইসলাম, বিভাগীয় পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, সিলেট। তিনি বলেন, কৃমি রোগ গবাদিপশুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ। বিশ্বব্যপী গবাদিপশুর কৃমিরোগ থাকলেও দুর্বল ব্যবস্থাপনা ও আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে গবাদিপশুতে কৃমির প্রকোপ অত্যাধিক। কৃমির কারণে গবাদিপশুর দুধ ও মাংস উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পায় এবং বাছুর মারা যাওয়ার কারণে খামারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। সে বিবেচনায় গবাদিপশুর মালিককে তার পশু কৃমিমুক্ত রাখার জন্য সর্বদা সচেতন হওয়া বাঞ্চনীয়। উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আবুল বাশার জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কাজী আশরাফুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, ইউপি সদস্য ওয়াহাব আলী, আনোয়ার হোসেন ধন মিয়া প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কাতারে ৫ প্রবাসী নি.'হ'তের ঘটনায় মন্ত্রী আরিফুল হক…
কাতারে সড়ক দুর্ঘ'ট'নায় সিলেট কানাইঘাটের ৫ নি.'হ'ত
কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে তরুণের মৃ'.ত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবায়দা রহমানের ৫৪ তম…
সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
সাদাপাথর পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশ প্রধান
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি…
সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের…
কুলাউড়ায় জমি দখ'লের অভি'যোগে আওয়ামীলীগ নেতার বি'রুদ্ধে সংবাদ…
প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ…
যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ