বিজ্ঞপ্তি
৪:৪২ পূর্বাহ্ণ
খেলাধুলা নয়, সামাজিক কাজেও জনতা ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়: সাংবাদিক মঈন উদ্দিন
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ও দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন বলেছেন, ‘দীর্ঘ ৪৩ বছর ধরে জনতা ক্লাব আপনগতিতে চলে তার সফলতা ধরে রেখেছে। অসহায় মানুষ, অসহায় শিক্ষার্থী, গরিবের বিয়ে, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচির মাধ্যমে জনতা ক্লাব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জনতা ক্লাব শুধু খেলাধুলায় তাদের গন্ডিকে আটকে রাখেনি। যার কারণে জনতা ক্লাব এখন সিলেটের আপামর জনতার ক্লাবে পরিণত হয়েছে। জনতা ক্লাবের অগ্রগতিতে সাথে ছিলাম, সাথে থাকব।’ তিনি শনিবার রাত সাড়ে ৮টায় জনতা ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ক্লাবের সহসভাপতি এহতেশাম হাসান লয়েছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও জনতা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন শাহীন, ফ্রান্স প্রবাসী শাকিল আহমদ দুলাল, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সালমান আহমদ রিমন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চ্যারম্যান কামাল আহমদ কাবুল, সাইফুল ইসলাম রিপন, ইকবাল হোসেন মিটু, সিলপ্যাকের এমডি জহির আহমদ, ক্লাবের ক্রীড়া সম্পাদক লিটন আহমদ, অর্থ সম্পাদ সৈয়দ খালেদ আহমদ, প্রচার সম্পাদক আজির উদ্দিন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ, কাহের আহমদ, সৈয়দ নিয়াজ, সহ ক্রীড়া সম্পাদক তালহা আহমদ ও ইব্রাহীম খলিল প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
চু'রি-ছি'নতাই রোধে রাত জেগে পাহারায় গোটাটিকর ব্রাদার্স ক্লাব…
অবৈ'ধ পথে বিদেশযাত্রা দালা'লদের ফাঁ'দ প্রতি'রোধে ক'ঠোর পদক্ষেপের…
দক্ষিণ সুরমায় ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন'স ফর ইয়ুথ…
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু: পরিকল্পিত নগরায়ন ও…
নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে…
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বি'রু'দ্ধে জমি দ'খল ও…
তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী র্যালি আগামীকাল বুধবার
ঘনঘন বিদুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি…
কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে আলোচনা সভা
কানাইঘাটে কয়েকটি পরিবারের নারীরাও নিরা'পদে চলতে পারছেন না!
সিলেটে সড়ক দু'র্ঘট'নায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ