বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২১ জানুয়ারী ২০ ২৪
৯:২১ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের দু'জন কর্মকর্তার অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ফরিদ আহমদ ও যুগ্মপরিচালক মোঃ নুর আহমদ এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২১ জানুয়ারি বিকালে বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ ও মোঃ আমিনুল ইসলাম। জুয়েল কুমার সাহার প্রাণবন্ত উপস্থাপনায় মানপত্র পাঠ করেন জুমারা বেগম ও সৈয়দা তাসমীয়া জাহান।

বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ ও সম্পাদক সিতাংশু শেখর রায়, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী ও সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস, বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট এর সভাপতি মোঃ ওয়ারিছ উদ্দিন, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রেস্ট ও প্রাইজবন্ড ও সহকর্মীদের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত ডিজিএম আতিকুর রহমান বিদায়ী অতিথিদের বই উপহার দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, কালিপদ রায়, সাইফুল ইসলাম খান, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুল মন্নান, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ইকবাল হাসান, সুভাষ চন্দ্র আচার্য্য, প্রসুন কান্তি সামন্ত, মোঃ জামাল উদ্দিন চৌধুরী, হেমেন্দ্র কুমার তালুকদার, ডিজিএম(ক্যাশ) মোঃ আব্দুর রশিদ, মোঃ ইমাম উদ্দিন, অতিরিক্ত পরিচালক (পিআরএল) মোঃ আতিকুর রহমানসহ বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ