বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৬ ফেব্রুয়ারী ২০ ২১
৯:০ ৮ অপরাহ্ণ

লালাবাজারে জাউবি’র এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এ্সএসসি-৯৬ ব্যাচের ছাত্র যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী সোমবার সন্ধায় লালাবাজারস্থ পাপড়ী রেষ্টুরেন্টে এক মিলন মেলার আয়োজন করা হয়। উক্ত মিলন মেলায় জাউবি’র প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান কে ৯৬ ব্যাচের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাউবি’র প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর’র সিলেট ব্যুরো প্রধান রোটাঃ এস এ শফি, ইউপি সদস্য ফখরুল ইসলাম, এপেক্সসিয়ান তাহেদুর রহমান, ব্যবসায়ী সিরাজ উদ্দিন, শামীম আহমদ, নুরুজ্জামান খালেদ, সোয়েব আহমদ, কয়ছর আহমদ, রেজওয়ান আহমদ, ফয়ছল আহমদ, মিন্টু কুমার নাথ, শিক্ষক রুহুল আমীন, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী নিকুঞ্জ কুমার নাথ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মন্টু কুমার নাথ প্রমুখ।

পরে অনুরূপ এক আনন্দ আড্ডা নাজিরবাজারস্থ গ্রীনল্যান্ড এন্ড রিভারফ্রন্ট প্যালেসে অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ আড্ডায় গ্রীনল্যান্ড এন্ড রিভারফ্রন্ট প্যালেসের স্বত্তাধিকারী মিন্টু কুমার নাথ এর উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ