৫:৫১ অপরাহ্ণ
শাবিপ্রবির 'আজ মুক্তমঞ্চ'র নতুন কমিটির সভাপতি ওয়ালিদ, সম্পাদক তারেক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘আজ মুক্তমঞ্চ’-এর ১৬তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ মে সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়, যা মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সংগঠনটি।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়ালিদ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম সাইদুর রহমান তারেক মনোনীত হয়েছেন।
কমিটিতে অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি ফৌজিয়া করিম একা ও হোসাইন ফায়সাল, আজ স্কুল কো-অর্ডিনেটর নিশামনি সিনহা, সহ-সাধারণ সম্পাদক জাবির হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ঈশা, সহ-সাংগঠনিক সম্পাদক আদিত্য সংকর, কোষাধ্যক্ষ প্রাপ্তি সাহা আদ্রি, সহ-কোষাধ্যক্ষ মিথুন বিশ্বাস ও রিফাহ নানজীবা রহমান, ক্রিয়েটিভ ডিরেক্টর (পারফর্মিং আর্টস) শাহরিন রহমান হৃদিতা, ক্রিয়েটিভ ডিরেক্টর (ভিজ্যুয়াল আর্টস) তাসমিনা তাসনিম মিথিয়া, সাংস্কৃতিক সম্পাদক মিসবাহ উদ্দিন, শ্রেয়াস রুদ্র অর্ঘ্য ও জান্নাতুল নুশরাত আজমী, সহ-সাংস্কৃতিক সম্পাদক অভিশেক চক্রবর্তী, অয়ন ধর, অভিজিত কুমার চৌধুরী ও নাজমুজ সাকিব তালহা মনোনীত হয়েছেন।
কমিটির দপ্তর সম্পাদক হিসেবে নাজমুস সাকিব হোমায়রা, সহ-দপ্তর সম্পাদক আতিক আরাফাত আলভি, প্রকাশনা ও প্রচার সম্পাদক আহনাফ আবিদ রায়েদ, সহ-প্রকাশনা ও প্রচার সম্পাদক সাঞ্জিদা সালাম ফাতেমাকে মনোনীত করা হয়েছে। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসবে মনোনীত হয়েছেন আতেফ ইবনে শহীদ, সুদিন, পূজা, তীর্থ কোচ, শিমুল এবং অনিক। জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য হিসেবে সাকিবা নাওয়ার, কুমার বর্ষ প্রিয় ও রাহুল দাশ গুপ্ত মনোনীত হয়েছেন।